বিশুদ্ধ সূত্রে জ্ঞানের আলো — প্রতিদিনের জন্য, সবার জন্য।নোটিশ দেখুন
ধাপে ধাপে যাকাত ক্যালকুলেটর (২.৫%)

সঠিক ও সহজ নিয়মে আপনার যাকাত হিসাব করুন

স্বর্ণ, রুপা, নগদ অর্থ, ব্যাংক সঞ্চয়, ব্যবসায়িক সম্পদ ও ঋণের হিসাব ধাপে ধাপে বসিয়ে নির্ভুলভাবে যাকাত নির্ণয় করুন। প্রতিটি বক্সের পাশের ইনফো আইকনে ক্লিক করলে ওই বিষয়ের বিস্তারিত নিয়ম দেখতে পাবেন।

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ

“তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। আর তোমরা নিজেদের জন্য যে কল্যাণ অগ্রিম পাঠাবে, আল্লাহর নিকট তা পাবে।” (সূরা আল-বাকারা: ১১০)

ধাপ 1 / ৪

নিসাব ও স্বর্ণ-রুপা

নিসাবের মানদণ্ড ও বর্তমান ভরি দর নির্ধারণ করুন

স্বর্ণ, রুপা ও নগদ অর্থ একত্রে থাকলে অধিকাংশ আলেম রুপার নিসাব (৫২.৫ ভরি) অনুসরণ করার পরামর্শ দেন, কারণ এতে দরিদ্রদের বেশি উপকার হয়।

স্বর্ণের যাকাতের নিয়ম

ব্যবহৃত বা অব্যবহৃত সব ধরনের স্বর্ণালংকার, বার বা কয়েনের বর্তমান বিক্রয়মূল্য (বাজারমূল্য থেকে সাধারণত ১৫–২০% বাদ দিয়ে যে বিক্রয়মূল্য পাওয়া যায়) এখানে লিখুন। স্বর্ণের নিসাব হলো ৭.৫ ভরি (প্রায় ৮৭.৪৮ গ্রাম)।

৳
৳
সূরা আত-তাওবাহ · আয়াত ৬০

যাকাত ব্যয়ের নির্ধারিত ৮টি খাত (মাসারিফে যাকাত)

পবিত্র কুরআনে মহান আল্লাহ যাকাত বণ্টনের জন্য সুনির্দিষ্ট ৮টি খাত নির্ধারণ করে দিয়েছেন।

০১

ফকির (অতি দরিদ্র)

যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ নেই এবং মৌলিক চাহিদা পূরণে কষ্ট হয়।

০২

মিসকিন (অসহায় অভাবগ্রস্ত)

যারা চরম অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও আত্মসম্মানের কারণে কারো কাছে হাত পাতেন না।

০৩

আমেলিন (যাকাত ব্যবস্থাপক)

ইসলামি রাষ্ট্র বা অনুমোদিত প্রতিষ্ঠান কর্তৃক যাকাত সংগ্রহ ও বণ্টনে নিয়োজিত কর্মী।

০৪

মুয়াল্লাফাতুল কুলুব (নওমুসলিম ও হৃদয় আকৃষ্টকারী)

নবদীক্ষিত মুসলিম যাদের দ্বীনের ওপর অবিচল থাকতে আর্থিক সহায়তা প্রয়োজন।

০৫

ফির-রিকাব (দাসমুক্তি ও বন্দিমুক্তি)

অসহায় বন্দি বা পরাধীন মানুষকে মুক্ত করার কাজে যাকাত ব্যয় করা যায়।

০৬

আল-গারিমিন (ঋণগ্রস্ত ব্যক্তি)

বৈধ প্রয়োজনে ঋণগ্রস্ত হয়ে যারা ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়েছেন।

০৭

ফি সাবিলিল্লাহ (আল্লাহর পথে)

দ্বীন প্রতিষ্ঠা, সত্যের প্রচার ও জনকল্যাণমূলক ইসলামি খাতে।

০৮

ইবনুস সাবিল (অসহায় মুসাফির)

সফরে গিয়ে অর্থ ফুরিয়ে যাওয়া বা বিপদগ্রস্ত পথিক—বাড়িতে সম্পদ থাকলেও।

১. এক চন্দ্র বছর (হাওল) পূর্ণ হওয়া

নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর থেকে পূর্ণ এক চন্দ্র বছর (৩৫৪ দিন) অতিবাহিত হলে এবং বছর শেষেও নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়।

২. যেসব সম্পদে যাকাত ফরজ নয়

নিজের বসবাসের বাড়ি, দৈনন্দিন ব্যবহারের গাড়ি, ঘরের আসবাবপত্র, পোশাক এবং পেশাগত কাজের যন্ত্রপাতি বা মেশিনের ওপর যাকাত নেই।

৩. জটিল হিসাবে আলেমের পরামর্শ নিন

এই ক্যালকুলেটরটি সাধারণ যাকাত হিসাব সহজ করার জন্য তৈরি। যৌথ ব্যবসা, ফসলের ওশর বা জটিল আর্থিক বিষয়ে অভিজ্ঞ মুফতির পরামর্শ নেওয়া উত্তম।

আরও ইসলামিক টুলস দেখতে চান বা কোনো প্রশ্ন আছে?